✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিয়ে করলেন মালালা ইউসুফজাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-১০, | ০৬:৫৪:২৪ |
বিয়ে করেছেন সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী এবং নারী শিক্ষা ও অধিকারকর্মী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামে ইসলামি রীতি অনুসারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তার স্বামীর নাম আসার মালিক। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার। মঙ্গলবার এ বিষয়ে নিশ্চিত করেছেন মালালা।

বিয়ে সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মালালা লিখেছেন, আসার এবং আমি সারাজীবনের জন্য জুটি বেঁধেছি।  পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিতা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।

সম্প্রতি বিবাহ নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন মালালা। এর মধ্যে তিনি বিবাহ সম্পন্ন করার ঘোষণা দিলেন।২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে মালালা নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..