✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাহ্মণজানিতে ট্রাকসহ ব্রিজ ভেঙে খাদে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৩, | ০৪:৫২:৪৮ |

মাত্র পাঁচ টন ধারণক্ষমতার স্থলে ২০ টনের বেশি ওজন নিয়ে পারাপারকালে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে খাদে। জামালপুরের সরিষাবাড়ী থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাগামী মালিপাড়া-মুনসুরনগর সড়কের ব্রাহ্মণজানি বাজার এলাকায় বুধবার (৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

৪০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক বেইলি ব্রিজ পার হওয়ার সময় মাঝখানে ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে প্রবল বন্যার স্রোতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানে সাময়িকভাবে চলাচলের জন্য একটি বেইলি ব্রিজ নির্মাণ করে জামালপুরের সড়ক ও জনপথ বিভাগ। এ বেইলি ব্রিজে সর্বোচ্চ পাঁচ মেট্রিক টনের বেশি ওজন পরিবহন নিষিদ্ধ ছিল। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণজানি বাজারের ব্যবসায়ী আশরাফ আলী ট্রাকযোগে জামালপুর থেকে ৪০০ বস্তার সিমেন্ট আমদানি করেন। ট্রাকের ওজন ছাড়াই শুধু সিমেন্টের ওজনই ছিল প্রায় ২০ মেট্রিক টন।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, ব্রিজটি সড়ক ও জনপথ বিভাগের। এটি ভাঙার খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।

জামালপুর সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। ইতোমধ্যেই এটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাকটি উদ্ধার করতে চার-পাঁচ দিন সময় লাগতে পারে, সে জন্য ব্রিজটি পুনরায় সচল হতে কয়েক দিন সময় লাগবে বলেও তিনি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..