✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রামপুরায় দুই রিকশাচালককে কুপিয়ে জখম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৩:৩৮:৪৪ |

রাজধানীর রামপুরা থানার রিয়াজবাগের ৪ নম্বর গলিতে পূর্ব শত্রুতার জেরে দুই রিকশাচালককে কুপিয়ে একটি মিশুক গাড়ি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- রিকশাচালক সুমন হাওলাদার (৩১) ও আলামিন (৩০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক জানান, রামপুরার রিয়াজবাগ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ২ রিকশাচালককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহত ব্যক্তিরা জানিয়েছেন তাদের এলোপাথাড়ি কুপিয়ে মিশুক গাড়ি নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..