সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৩:৩৩:২৯ |

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে পশুপালক এবং কৃষকদের সংঘর্ষের পৃথক হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছেন। মূলত দেশটির এই অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের জেরে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

পশ্চিম আফ্রিকার এই দেশটির বেনু প্রদেশের রাজ্যের গোয়ার ওয়েস্ট স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান অরমিন তোরসার ভিক্টর এএফপিকে বলেছেন, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে তিনটি গ্রামে এই হামলা চালানো হয়েছে।

তিনি এএফপিকে টেলিফোনে বলেছেন, রোববার আওনদানা গ্রামে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া অন্য একটি গ্রামে আরও ১০ জনেরও বেশি মারা গেছেন।

আওনডোনার বাসিন্দা রুথি ড্যান স্যাম এএফপিকে বলেছেন, এখানে আওনডোনায় ২০ জন নিহত হয়েছেন। তিনি বলেছেন, এই গ্রামে দুই বছরের কম বয়সী শিশুদেরও হত্যা করা হচ্ছে। সবচেয়ে খারাপ দৃশ্য হলো একটি শিশুর মুখে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।

তিনি আরও বলেছেন, পার্শ্ববর্তী গ্রামে আরও অনেকে নিহত হয়েছে, কিন্তু তার কাছে এর কোনও হিসেব নেই।

ভিক্টর বলেছেন, তিনি এবং স্থানীয় অন্যান্যরা ‘একটি সামরিক ঘাঁটির খুব কাছে’ তেওয়া বিয়ানা গ্রামে নিহত এক বাবা এবং তার দুই ছেলেসহ পাঁচজনকে কবর দিয়েছেন।

এদিকে বেনু প্রাদেশিক পুলিশের মুখপাত্র আনেন সেউয়েস ক্যাথেরিন এলাকায় দুটি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, তার অফিস ‘২০ জনের নিহত হওয়ার কোনো খবর’ পায়নি।

তিনি বলেছেন, একটি অভিযানে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই পুলিশ সদস্য ‘একটি আক্রমণ প্রতিহত করেছেন’ এবং ‘তিনটি মরদেহ পাওয়া গেছে’।

অবশ্য ঠিক কী কারণে এই সহিংস ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে এই হতাহতের জন্য ভিক্টর ফুলানি গবাদি পশুপালকদের ওপর ‘সমন্বিত আক্রমণকে’ দায়ী করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..