✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:২০:৩৪ |

কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে ও কামরুজ্জামান (৫০) তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামাণিকের ছেলে।

 

 

স্বজনরা জানায়, কালু হালসানা আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কামরুজ্জামান। এসময় একটি সাপ ছোবল দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন তিনি। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..