✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:০৭:৩২ |

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বুধবার (২৭ মে) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন।’

সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই দরখাস্তগুলোর পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে কাউন্সিল সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

‘এমতাবস্থায়, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগ বিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলো।’

তবে যারা আগে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন তাদের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গত ২১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর গেজেট জারি হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..