✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গভীর রাতে তিন সীমান্তে ৬৮ জনকে পুশইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১১:৫৪:২৬ |

সিলেটের জৈন্তাপুরে তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে ৬৮ জনকে পুশইনের (ঠেলে দেওয়া) ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে তাদেরকে পুশইন করার সময় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, রাত ৩টার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। এদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

 

অল্প কিছুক্ষণ পরেই একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করা হয়। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ছাড়া একই উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়েও আরও ১৬ জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..