সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-২১, | ১১:১৩:৩৯ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এসময় তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে এক সাক্ষাতে এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী এসময় বলেন, আমরা আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবো। কিছু স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকের আলাদা এজেন্ডা রয়েছে উল্লেখ করে বলেন, আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকায় চরম দারিদ্র্যের হার নেমে এসেছে ৫.৬ শতাংশে এবং দারিদ্র্যের হার নেমে এসেছে ১৮.৭ শতাংশে।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘তার দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায়। গত মার্চে জলবায়ু পরিবর্তন বিষয়ে দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাধ্য করতে তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়।’

শেখ হাসিনা রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কারণ, বর্তমান শিশুর সঙ্গে প্রতি বছর ৪০ হাজার নবজাতক শিশু যুক্ত হচ্ছে এবং বাংলাদেশের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’

রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে।’

শেখ হাসিনা অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কারণ, এই যুদ্ধে সারা বিশ্ব ভুগছে। তিনি বলেন, ‘আমরা সবসময় যুদ্ধের বিপক্ষে।’ বাংলাদেশ তাদের সব দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারে।’

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..