সর্বশেষ :
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৬ জনের মরদেহ উদ্ধার, পদ্মাপাড়ে বাড়ছে স্বজনদের আহাজারি হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ তেহরানে স্টারলিংক ডিভাইস উদ্ধারে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৯ ইরানি নেতারা আলোচনার বিষয় স্বীকার করতে 'ভয় পাচ্ছেন': ট্রাম্প মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে : সেন্টকম ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার পদ্মায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ ভারতে পলাতক হাদি হত্যার আসামিদের আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্কে সুবিশাল নতুন মসজিদ উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-১৯, | ১১:০৭:৩৭ |

তুরস্কে নতুন মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। গত ১৪ এপ্রিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে সালাহুদ্দিন আল-আইউবি মসজিদটি জুমার নামাজের মাধ্যমে উন্মুক্ত করা হয়। ৪৩ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে একসঙ্গে ২৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এখানে এক হাজার ৫০০ বর্গমিটার আয়তনের একটি সভাকক্ষ রয়েছে। যার ধারণক্ষমতা ৭০০ জন। ৫০০ যানবাহন রাখার সুবিশাল পার্কিং জোন রয়েছে। মসজিদটি নির্মাণে সময় লেগেছে ছয় বছর। তা ছাড়া মসজিদটিতে একটি ক্যাফেটেরিয়া, পাঠাগার ও তরুণদের জন্য একটি সেন্টার ও চার হাজার বর্গমিটার বিস্তৃত একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসরুম রয়েছে।

ইসলামের পাঁচজন নবীর নামে মসজিদের পাঁচটি দরজার নাম রাখা হয়েছে। তা হলো- আদম (আ.), ইবরাহিম (আ.), মুসা (আ.), ঈসা (আ.) এবং প্রধান দরজার নাম মুহাম্মদ (সা.)। মসজিদটি অটোমান, সেলজুক ও মেসোপটেমিয়া স্থাপত্যশৈলীতে তৈরি করা হয়। এতে বর্গাকার আকৃতির চারটি মিনার এবং ৫৬টি গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজটি স্থানীয় ঐতিহাসিক স্থাপত্যের বৈশিষ্ট্য ধারণ করে এবং মসজিদের অভ্যন্তরীণ নকশার সরলতাকে তুলে ধরে।

সূত্র : আনাদুলু এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..