✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকণ্ঠে বাংলা বর্ষবরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-১৬, | ১০:৫৩:২৩ |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকণ্ঠে ১ বৈশাখ (১৪ এপ্রিল) শুক্রবার উদযাপন করা হয় ১৪৩০ বাংলা বর্ষবরণ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ২ বৈশাখ (১৫ এপ্রিল) শনিবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন করেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস্।

একুশে পদকপ্রাপ্ত নৃত্য সারথি মুক্তিযোদ্ধা লায়লা হাসানের নেতৃত্বে বাংলাদেশ থেকে এ আয়োজনে যোগ দিতে আসেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । কলকাতা থেকে আসেন কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেন। মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় শতকণ্ঠে বর্ষবরণের পঞ্চম মহড়ায় এ ঘোষণা দেয় আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড।

৯ এপ্রিল নেপালি রেস্তোরায় শতকণ্ঠে বর্ষবরণে অংশগ্রহণকারী দেড় শতাধিক সংস্কৃতি জনের সামনে এ সময় এসব ঘোষণা দেন সংগঠনের সভাপতি বিশ্বজিত সাহা ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..