সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করেছে ফিফা

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-১৪, | ১০:৪৩:২৯ |

সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফিফার ইথিক্স কমিটি দিয়েছে এমন সিদ্ধান্ত। সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে ফিফা।

ফিফার ফাণ্ডের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ফিফার বিবৃতিতে জানানো হয়। সেখানে বলা হয়, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভূয়া কাগজপত্র দাখিল করা হয়েছে।

ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ত্রুটি ধরা পড়েছে।

সবশেষ গত ফেব্রুয়ারিতে ফিফার সদর দপ্তরে ডাক পড়েছিল সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার।

এর বেশ কিছুদিন আগে ফিফা বাফুফেতে তাদের প্রতিনিধি বসিয়ে অডিট প্রতিবেদনগুলো তদন্ত করছিল। সেই তদন্ত করতে গিয়ে ফিফার ফান্ডের ব্যয়ের হিসাবে নানা অসংগতি খুঁজে পেয়েছিল ফিফা। এ কারণেই ফেব্রুয়ারিতে ডাক পড়েছিল তাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..