সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

দুর্গাপূজায় ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-২১, | ০৯:৫৯:২৫ |

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তানি-২ শাখা, কক্ষ নম্বর ১২৭, ভবন-৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে।

উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কি না- এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এর মধ্যেই এমন সিদ্ধান্ত এলো।

সাধারণত ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাণিজ্য মন্ত্রণালয়। তার আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সুপারিশ আসতে হয়। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না এমনটিই ইঙ্গিত দিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..