সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কিমকে চিঠি দিলেন শি চিনপিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৩, | ০৯:৩৫:৩৪ |

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ইয়ুনহাপ নিউজ অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে কিম জং উনের আগের চিঠির জবাবে শি চিনপিং এ মন্তব্য করেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির (কেসিএনএ) খবরেও সে তথ্য জানানো হয়েছে।

শি চিনপিং ওই চিঠিতে লিখেছেন, উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে সম্পর্কের বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন মাত্রায়’ উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন শি।

এর আগে পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনার সময় উত্তর কোরিয়া এবং চীন তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পিয়ংইয়ং-বেইজিং বন্ধুত্বকে সময়ের প্রয়োজনানুসারে এবং দুই দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী নতুন কৌশলগত পর্যায়ে উন্নীত করা হবে।

কোরীয় যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সৈন্যদের বিরুদ্ধে উত্তর কোরিয়ার পাশে থেকে লড়েছে চীন। চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার ব্যাপারে কিম জং উন বক্তব্য দেওয়ার পর চিনপিংয়ের তরফ থেকেও একই বার্তা এলো।
সূত্র: ইয়ুনহাপ নিউজ অ্যাজেন্সি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..