✕

সর্বশেষ :
তবে কী সত্যিই ভেঙে যাচ্ছে সাবিলা নূরের সংসার? ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ জ্যামাইকায় মুসলমানদের হারানো ইতিহাস জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক

জাপানে ৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১০, | ০৯:২৭:৫১ |

জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেছেন গুগলের শীর্ষ নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। বৈঠককালে তিনি এশিয়ার দেশটিতে কোম্পানিটির কার্যক্রম পরিচালনায় নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়- তারা দুজন শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে মিলিত হন। একই দিন প্রদত্ত এক ঘোষণায়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানিটি ২০২৪ সালের মধ্যে জাপানে ১০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা প্রকাশ করে।

তাছাড়া, কোম্পানিটি আগামী বছর (২০২৩ সাল) চিবা জেলায় জাপান ভিত্তিক তাদের প্রথম উপাত্ত কেন্দ্র খুলবে বলেও জানিয়েছে। অন্যান্য পরিকল্পনার মধ্যে, সমুদ্রের তলদেশে তার স্থাপনের মাধ্যমে জাপান ও কানাডাকে যুক্ত করার পাশাপাশি মানব সম্পদে বিনিয়োগের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়- কিশিদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে পিচাই আশাবাদ ব্যক্ত করেন যে, গুগল জাপানের দীর্ঘমেয়াদি অংশীদার হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..