✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রসায়নে নোবেল পেয়েছেন ৩ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০৬, | ০৯:১২:৪১ |

চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন জন। ‘ক্লিক’ রসায়ন ও বায়োর্থোগোনাল রসায়নে অন্যন্য অবদানের জন্য বুধবার রয়েল সুইডিশ একাডেমি নোবেল বিজয়ী হিসেবে ক্যারোলিন আর বার্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসের নাম ঘোষণা করেছে।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, তারা ‘ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এটিকে ব্যবহার করা শুরু করেছেন। কোষের স্বাভাবিক রসায়ন ব্যাহত না করেই জীবের বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া ঘটে…।’

পুরস্কার বিজয়ীদের সম্পর্কে বলা হয়েছে, ‘শার্পলেস এবং মেলডাল রসায়নের একটি কার্যকরী ফর্মের ভিত্তি স্থাপন করেছে – ক্লিক রসায়ন- যেখানে আণবিক বিল্ডিং ব্লকগুলি দ্রুত এবং দক্ষতার সাথে একত্রিত হয়। বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এর ব্যবহার শুরু করেছেন।’

ক্যারোলিন আর বার্তোজি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, মর্টেন মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে এবং কে. ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চে কর্মরত রয়েছেন।

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তাদেরকে এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..