✕

সর্বশেষ :
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি বয়স ৭৪, তবু ৪২ কিলোমিটার দৌড়ান খবির উদ্দিন এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

পাকিস্তানে নতুন গোয়েন্দা প্রধান মুহাম্মদ আসিম মালিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-২৪, | ০৮:২০:১০ |

পাকিস্তান দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে নিয়োগ দিয়েছে।

দেশটির নিরাপত্তা সূত্র ও স্থানীয় টেলিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২১ সালের পর এই প্রথম দেশটির গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন এলো। অবশ্য পাকিস্তানি আইএসপিআরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আইএসআইয়ের ভূমিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এই পরিবর্তন আনা হয়েছে। দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআইপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান অভিযোগ করেন, বর্তমান আইএসআইপ্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

সূত্র : রয়টার্স, জিও নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..