সর্বশেষ :
শেষ দশকে আমল-ইবাদত বৃদ্ধি করবেন যে কৌশলে রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি ৬৯ বছর পর রমজানের শেষ দশকে মুসল্লি শূন্য আল-আকসা, হচ্ছে না ইতিকাফ বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটিতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রণতরীতে আগুন, দুই নাবিক আহত হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ইরাক-সিরিয়া সীমান্তে বিমান অভিযান, ৯ ইরানপন্থি যোদ্ধা নিহত কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইলন মাস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৪১:০৪ |

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) সামাজিকমাধ্যম এক্সে তিনি এ ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (২৯ মে) থেকে তার দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগে (ডিওজিই) বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হয়ে আসায় এ সিদ্ধান্ত নেন মাস্ক।

 

জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে ১৩০ দিনের জন্য যুক্ত হন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। বিভাগটিতে যোগদান করে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট থেকে এক ট্রিলিয়ন ডলার কাঁটছাঁট করার প্রতিশ্রুতি দেন তিনি। যদিও বিভাগটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৭৫ বিলিয়ন ডলার খরচ বাঁচাতে পেরেছেন ট্রাম্প ঘনিষ্ঠ এই সহযোগী।

এক্স পোস্টে সরকারি দফতরের দায়িত্ব দেওয়ার কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মাস্ক বলেন, আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচন সংস্থাটি সরকারের সর্বত্র একটি অংশ হয়ে উঠবে। সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ (ডিওজিই) ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..