✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাড়ে চার মাসে কুরআন মুখস্থ ৮ বছরের শিশুর!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১৫, | ১১:১৮:৩৩ |

মাত্র সাড়ে ৪ মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে আশরাফুল ইসলাম। তার বয়স ৮ বছর।

সে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মিফতাহুল উলুম কওমি মাদরাসার ছাত্র। তার বাবা গোপেরেখী পশ্চিমপাড়া মহল্লার মোহাম্মদ বাবু প্রামাণিক পেশায় একজন ব্যবসায়ী।

মঙ্গলবার বাদ এশা হাফেজ আশরাফুলকে মাদরাসা মাঠে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বেলকুচি, এনায়েতপুর, চৌহালী ও শাহজাদপুরের সহস্রাধিক আলেম ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও হাফেজ আশরাফুল ইসলামকে সম্মানা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা ও মসজিদ পরিচারনা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার। প্রধান অতিথি ছিলেন খুকনী জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসা মুহতামি হাফেজ মাওলানা আব্দুল রাজ্জাক।

বিশেষ অতিথি সদরে মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, অত্র মাদরাসার মুহতামি মাওলানা মুহাম্মদ আশাদুল্লাহ ও মসজিদের খচিত মাওলানা আবু তালেব। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার।

এ সময় বক্তারা বলেন, আশরাফুল ইসলাম অল্প দিনে পুরো কোরআন মুখস্থ করেছে। মুখস্থের আগে সে সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে শেখে। তার এই মহতি অর্জনে আমরা খুশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..