✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শারজাহ সিটিতে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০৮, | ১১:০০:৫৪ |

আরব আমিরাতের শারজাহ সিটির আল-তারফায় অবস্থিত নয়নাভিরাম হালিমা আল-সাদিয়া মসজিদ উদ্বোধন হয়েছে। সোমবার (৭ মার্চ) মাগরিবের নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান আবদুল্লাহ খলিফা ইউসুফ আল-সাবুসি।

চলতি বছর শারজাহ সিটির বিভিন্ন স্থানে রকমারি নকশায় তৈরি মসজিদ উদ্বোধনের উদ্যোগ নেয় ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। এরই অংশ হিসেব হালিমা আল-সাদিয়া মসজিদটি তৈরি করা হয়। এখানে একসঙ্গে এক হাজার তিন শ জন নামাজ পড়তে পারবেন।

পাঁচ হাজার ৯৪ বর্গমিটারের মসজিদটি আধুনিক ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়। এর মধ্যভাগে রয়েছে বিশাল গম্বুজ এবং ৪১ মিটার দীর্ঘ মিনার। মসজিদের মূল অংশে এক হাজার ১৪৫ পুরুষ এবং নারীদের স্থানে ১৫৫ নারীর নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

ইউসুফ আল-সাবুসি বলেছেন, ‘শারজাহ সিটির শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল-কাসিমি ইসলাম বিষয়ক বিভাগ ও মসজিদ নির্মাণ বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন। মসজিদনির্মাণসহ তার নানামুখী দাতব্য কার্যক্রম রয়েছে।’ হালিমা আল-সাদিয়া মসজিদটি একজন নারীর অর্থায়নে নির্মিত হয়েছে বলে জানান তিনি।

সূত্র : গালফ টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..