✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রমজানে ১০ লাখ কোরআন বিদেশে বিতরণ করবে সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০৬, | ১০:৫০:৩১ |

আসন্ন রমজান মাসে সৌদি আরব বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে। সৌদি আরবের বাদশাহ সালমান রোববার (৫ মার্চ) পবিত্র কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আকারে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদকৃত কপিও বিতরণ করা হবে। এই তালিকায় ৭৬টিরও বেশি ভাষায় পবিত্র কুরআনের অনুদিত কপি অন্তর্ভুক্ত রয়েছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কপিগুলো ছাপা হয়েছিল। বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারে পবিত্র কোরআনের কপি দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..