✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জাতীয় পার্টির হামলায় আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১০:২৭:০৪ |

বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন।

জানা যায়, শনিবার (৩১ মে) বরিশাল মহানগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে জি এম কাদেরের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। সেই মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত এবং এনসিপিবিরোধী স্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মী।

তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা নেতাকর্মীদের উসকানিমূলক স্লোগান বন্ধ করতে বললে হামলার ঘটনা ঘটে বলে জানান হাসান আল মামুন।

তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে গণ অধিকার পরিষদ বরিশাল মহানগর এবং জেলার ১০-১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ঠিক আওয়ামী লীগ হয়েই ফিরে এসেছে। জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দলটির নিবন্ধন বাতিল করার আহ্বান জানাচ্ছি।

তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..