সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

সিক্রেট এজেন্ট লুকে প্রিয়াঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-০১, | ১০:২৪:৩৩ |

আবারও বলিউডের ‘গ্লোবাল আইকন’ প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে হলিউডের সিরিজে। নাম ‘সিটাডেল’, যেখানে তিনি প্রথম অভিনয় করেছেন সিক্রেট এজেন্টের চরিত্রে। এরই মধ্যে এই ওয়েব সিরিজের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গেছে, আলো-আঁধারিতে এক ট্রেনের কামরায় বন্দুক হাতে বসে রয়েছেন প্রিয়াঙ্কা।

পরনে লাল পোশাক, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। তাঁর চোখমুখের কঠিন অভিব্যক্তি; প্রকাশ করছে চরিত্রের ধরন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, ‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নাদিয়া সিং নামের এক সিক্রেট এজেন্টের চরিত্রে। তাঁর বিপরীতে আছেন ‘গেম অব থ্রোন্‌স’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। সিরিজের গুরুত্বপূর্ণ আরও কিছু দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনয়শিল্পীদের। এক বছর আগে শুরু হয়েছিল রুশো ব্রাদার্সের এই ওয়েব সিরিজে নির্মাণ। তখন থেকেই দর্শক এর প্রতীক্ষায় ছিলেন।

অবশেষে প্রথম ঝলক প্রকাশের পর নির্মাতার জানিয়ে দিলেন আসছে এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জিং চরিত্রে এই সিরিজটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..