সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-২৪, | ১০:১৮:৩০ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। শুক্রবার সকালে এই সাক্ষাতের সময় দেশটির সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এটা স্রেফ সৌজন্য সাক্ষাতই ছিল।

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি বিশ্বজোড়া। সময় পেলেই তিনি মাঠে এসে খেলা দেখেন। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক পিংক বল টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে তিনি কলকাতার ইডেন গার্ডেনে গিয়েছিলেন। সেসময় সৌরভ উচ্ছাস প্রকাশ করে সাংবাদিকদের বলেছিলেন, ‘আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবিশ্বাস্য। উনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। একজন প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, ‘আমি সারাদিন খেলা দেখব, হোটেলে যাব না’, এটা ভাবা যায় না। উনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন।’

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে এসেছেন সৌরভ। সেদিন বিকালে তিনি ঢাকার একটি হোটেলে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ উদ্বোধন করেন। নিজের বক্তব্যে বাংলাদেশের মানুষের কাছে পাওয়া ভালোবাসার কথা বলেছেন সৌরভ, ‘একটা কথা বলি, যতবারই আমি এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসার জন্য, নিজের বলে মনে করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..