✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছাদখোলা বাসটি নিয়ে বিআরটিসির অন্য পরিকল্পনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-২২, | ০৯:৫৪:৫৮ |

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনায় দেশে প্রথমবারের মতো তৈরি করা হয় ছাদখোলা দোতলা বাস। আলোচিত সে বাসটি এখন থেকে পর্যটকদের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিআরটিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিআরটিসি জানায়, পর্যটকরা বাসটি ব্যবহার করে পদ্মাসেতু, হাতিরঝিল ও পূর্বাচল ঘুরে দেখতে পারবেন। এটির পাশাপাশি আরও একটি ছোদ খোলা বাস প্রস্তুত হচ্ছে। বিভিন্ন রাষ্টীয় অনুষ্ঠানেও বাস দুটি ব্যবহার করা হবে।

মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার গণমাধ্যমকে বলেন, আমরা বাসটি রেখে দিয়েছি। ঢাকায় এটি পর্যটকদের জন্য প্রস্তুত থাকবে। আমরা আরও একটি ছাদখোলা বাস তৈরির বিষয়ে কাজ করছি।

লন্ডন-নিউইয়র্ক শহরের পথে পথে অনেক ছাদ খোলা ট্যুরিস্ট বাস চলে। তবে এবারই প্রথম ঢাকা শহরের রাস্তায় দেখা মিলবে ছাদখোলা বাসের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..