সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

শিরোপা জয়ে মিছিলে-স্লোগানে মুখরিত কুমিল্লা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৭, | ০৯:২৯:৫৩ |

বিপিএলের নবম আসরের শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে কুমিল্লার ঘরে গেল বিপিএলের টানা চতুর্থ শিরোপা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আতশবাজি আর মিছিলে মিছিলে মুখর হতে থাকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্বর।

শহরের চতুর্দিক থেকে ‘কুমিল্লা কুমিল্লা’ স্লোগান তুলে মোটরসাইকেল মিছিল নিয়ে জড়ো হতে থাকে নগরীর কান্দিরপাড়ে।

এসময় কুমিল্লা ভিক্টোরিয়ান্স সমর্থকরা কুমিল্লাকে বিভাগ চায় বলে দাবি করেন।

উৎসবে যোগ দেওয়া ভিক্টোরিয়ান কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান নাইম বলেন, কুমিল্লা সব দিক দিয়ে সেরা। আমরা টানা বিপিএলের চারটি শিরোপা জয় লাভ করেছি। সরকারের উচিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা।

রাতে জাতীয় পতাকা হাতে ভিক্টোরিয়ান্স স্লোগানে পূবালী চত্বরে উপস্থিত হন হাজার হাজার ক্রিকেটপ্রেমী। বিজয় উৎসব হয়েছে ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল ও উপদেষ্টা অর্থমন্ত্রী আ হ ম কামালের এলাকা সদর দক্ষিণ, লালমাই, বিজয়পুর ও নাঙ্গলকোটেও। কুমিল্লা টাউন হলসহ নগরীতে কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হয়।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বিজয়লগ্নে দলের খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার আব্দুল মান্নান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..