সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

হিন্দি ভাষার মার্ভেল সিরিজে কারিনা কাপুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৭, | ০৯:২৬:২৭ |

হলিউডে পা রেখেছেন। এর মধ্যেই রায়ান গসলিংয়ের ওপর নজর তার। সুযোগ পেলে ‘দ্য নোটবুক’খ্যাত অভিনেতার সঙ্গে প্রেম করতেও রাজি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে বাস্তব জীবনে নয়। পর্দায় প্রেমের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

হিন্দিতে তৈরি হতে যাচ্ছে মার্ভেলের ‘ওয়েস্টল্যান্ডার্স’। সেই অডিও সিরিজে ব্ল্যাক উইডোর চরিত্রে শোনা যাবে কারিনা কাপুরের গলা। শুধু কারিনাই নন, মার্ভেলের অডিও সিরিজে পিটার কুইলয়ের চরিত্রে গলা দিতে চলেছেন সাইফ আলী খানও। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মাসাবা গুপ্ত, প্রাজক্তা কোলির মতো নতুন প্রজন্মের অভিনেত্রীরা।

এই প্রথম হলিউডের কোনো কাজে হাত দিয়েছেন কারিনা। বলিউডে তার সমকালীন একাধিক অভিনেত্রী ইতোমধ্যেই হলিউডে হাত পাকিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে দীপিকা পাডুকোন, এমনকি আলিয়া ভাটও পাড়ি দিয়েছেন হলিউডে।

তবে কি কারিনা পিছিয়ে পড়ছেন? এম প্রশ্নে করিনার উত্তর, আমি কখনো হলিউডে কাজ করতেই চাইনি। আমি এখানে সংসার পেতেছি। আমার দুই সন্তান এখনো অনেক ছোট, তাদের ছেড়ে আমি যেতেই পারব না।

তিনি বলেন, শিল্পীরা এখান থেকে হলিউডে যাচ্ছেন, যদি সেখান থেকেও শিল্পীরা আমাদের দেশে আসেন কাজ করতে, তা হলে আমরা সম্মানিত হব। আমি রায়ান গসলিংয়ের সঙ্গে কাজ করতে চাই। কারিনার চোখেমুখে তখন উচ্ছ্বাসের ছাপ।

‘ব্ল্যাক উইডো’র চরিত্রে কাজ করার অফার পেয়ে প্রথম স্বামী সাইফ আলী খানকে জানান কারিনা। কারিনা জানান, সাইফই নাকি তাকে উৎসাহ দিয়েছিলেন সেই চরিত্রে অভিনয়ের জন্য। সাইফ নিজেও কাজ করেছেন এই সিরিজে। মার্ভেলের সিরিজ ভারতীয় ভাষায় তৈরি হলে দেশটির বহু শিল্পী বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, আশা কারিনার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..