সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

আইপিএলে ব্যাঙ্গালুরুয় যোগ দিলেন সানিয়া মির্জা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-১৫, | ০৯:২১:১৩ |

মেয়েদের আইপিএলের প্রথম আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুয় যোগ দিয়েছেন টেনিসকে বিদায় বলার ঘোষণা দেওয়া ভারতের তারকা সানিয়া মির্জা। তিনি মেন্টর হিসেবে দলের সঙ্গে কাজ করবেন।

বুধবার সানিয়ার আরসিবি’তে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্জাইজি কর্তৃপক্ষ। সঙ্গে অস্ট্রেলিয়ার বেন সাওয়ারের হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টিও জানিয়েছে তারা। সাওয়ার নিউজিল্যান্ড নারী দলের হেড কোচ এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী নারী দলের সহকারী কোচ ছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এটিপি দুবাই ওপেন শেষে সানিয়া মির্জা টেনিসকে বিদায় বলবেন। এরপর আইপিএলের সঙ্গে যুক্ত হবেন ৩৬ বছর বয়সী এই তারকা।

নারীদের আইপিএলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘আমি কিছুটা বিস্মিত, তবে উচ্ছ্বসিতও। আমি তরুণ ওই নারী ক্রিকেটারদের জানাতে চাই যে, ক্রীড়াঙ্গন তাদের ক্যারিয়ারের প্রথম পছন্দ হতে পারে। পরবর্তী প্রজন্মকে জানাতে চাই যে, যত বাধাই আসুক নিজের ওপর বিশ্বাস রাখলে লক্ষ্য অর্জন সম্ভব।’

সানিয়া টেনিসের লোক, ক্রিকেটে তার কাজ কী? বিষয়টি নিয়ে ধারণা দিয়ে তিনি বলেন, ‘আমি তাদের মানসিক দিক নিয়ে কাজ করবো। আমার ২০ বছরের অভিজ্ঞতার কথা জানিয়ে তাদের মানসিক স্থিতিশীলতা, বিশ্বাস আনতে চেষ্টা করবো। একমাত্র ভারতীয় হিসেবে বহুবছর টেনিস খেলা একাকিত্বের মতো ছিল, তবে চাপ ছিল অনেক, আমি তাদের সহায়তা করতে পারার ব্যাপারে আশাবাদী।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..