✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এপ্রিলেই বাজারে আসছে করোনা শণাক্তে গণস্বাস্থ্যের কিট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৭, | ১৫:৫৩:৫১ |

এপ্রিলের মাঝামাঝিতেই করোনাভাইরাস শনাক্তকরণে নিজেদের উদ্ভাবিত কিটের নমুনা সরকারের কাছে জমা দেয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিন সপ্তাহ আগে গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছিল যে, তারা করোনাভাইরাস শনাক্তের সহজ ও সুলভমূল্যের পদ্ধতি উদ্ভাবন করেছে। কিন্তু কিটের কাঁচামাল (রি-এজেন্ট) পেতে দেরি হওয়ায় নমুনা সরবরাহ কিছুটা পিছিয়ে গেছে।

এসব বিষয়ে শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সুলভমূল্যে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তকরণের যে কিট আমরা উদ্ভাবন করেছি, তার কাজ চলছে। কাজের গতিও বেড়েছে। আমরা হোপফুল স্টেজে (আশাব্যঞ্জক পর্যায়ে) আছি।

দুই সপ্তাহের মধ্যেই কিটের নমুনা সরকারকে দেয়ার বিষয়ে আশাবাদী জাফরুল্লাহ। তিনি বলেন, আমরা আশা করি, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে কিটের নমুনা জমা দিতে পারব। সরকারের ক্লিয়ারেন্স পেলে আগামী মাসেই আমরা উৎপাদিত কিট বাজারে ছাড়তে পারব।

গণস্বাস্থ্যের এই কিট সুলভমূল্যে বাজারে ছাড়ার বিষয়ে আশাবাদী জাফরুল্লাহ। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।

উল্লেখ্য বর্তমান বাজারে করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট রয়েছে, তার দাম প্রায় ১০-১৫ হাজার টাকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..