সর্বশেষ :
ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ, দেরিতে ট্রেন ছাড়ার অভিযোগ ইরান যুদ্ধ: জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম, চার মাসের মধ্যে সর্বনিম্নে হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের জানাজা সম্পন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-০৫, | ১০:২৩:৩৯ |

এফডিসিতে কিংবদন্তি গীতিকার, সুরকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কালজয়ী এই গুণী মানুষকে।

এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন— রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুনা বিশ্বাস, সাইমন। পাশাপাশি শিল্পী সমিতির পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চন ও নিপুন শ্রদ্ধা জানান। এ সময় পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, গাজী ভাইয়ের মধ্যে ম্যাজিক্যাল ব্যাপার ছিল। উনি অবস্থা বুঝে ৫ মিনিটে গান লিখে দিতে পারতেন। সেইসব গানগুলো সবই জনপ্রিয়। তার মতো গুণীজন আমরা আর পাব না।

কাজী হায়াত বলেন, গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে। এমন ভাগ্য নিয়ে কতজন চলে যায়। গাজী ভাইয়ের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার তৈরি হলো।

রোজিনা বলেন, উনি একজন শিশুর কাছ থেকেও শিখতে চাইতেন। কোনোদিন তার মধ্যে অহংকার দেখিনি। আমাদের সাংস্কৃতিক অঙ্গন ও বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উনি আমাদের হৃদয়ে থাকবেন।

এসডি রুবেল বলেন, তার পুরোনো গানগুলো বেশি নতুন। যুগের নিয়মে হয়তো আরও অনেকে গান লিখবে। কিন্তু গাজী মাজহারুল আনোয়ার একজনই। আর আসবে না।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..