✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সত্য নয়: শিক্ষামন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২৭, | ০৯:১৬:২০ |

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে জ্ঞান দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করার জন্য কাজ করছি। সেখানে ধর্ম, নৈতিকতা, মুল্যবোধ এগুলো অবিচ্ছেদ অংশ। ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, একটি মহল বলছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটি একেবারেই সত্য নয়। আমরা এরই মধ্যেই নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল তা জনগণের সামনে তুলে ধরেছি। নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..