সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

টাইগারদের দাপটে বিধ্বস্ত নিউজিল্যান্ড ‘এ’ দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১২:০৪:০০ |

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশি বোলারেদের তাণ্ডবে ১৪৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন তানভীর ইসলাম ও খলিল আহমেদ।

সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেইলি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। দলীয় ১৩ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। ওপেনার রাইস ম্যারিউ ছাড়া কেউই থিতু হতে পারেননি। অবাক করা বিষয় নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটারই সাজঘরে ফিরেছেন খাতায় কোনো রান যোগ না করেই।

টপ অর্ডার ব্যাটারদের এমন আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন ওপেনার রাইস ম্যারিউ। একপ্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন তিনি। ৫০ বলে ৪০ রান করে টাইগার স্পিনার তানভীর ইসলামের শিকার হন তিনি। এতে ৬ উইকেট হারিয়ে ৫৮ রানের দলে পরিণত হয় ক্রিকেটাররা।

ম্যারিউর বিদায়ের পর নিয়মিত বিরতিতে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে দশম উইকেটে বেন লিস্টারকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান ডিন ফক্সক্রফ্ট। শেষ পর্যন্ত তার ৬৪ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ১৪৭ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন খলিল আহমেদ ও স্পিনার তানভীর ইসলাম। এ ছাড়াও শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..