✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদের উদ্বোধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৮, | ১১:২৭:৪৪ |

সম্প্রতি উদ্বোধন করা হয়েছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে অবস্থিত মসজিদের নাম ‘নুর সুলতান গ্রান্ড মসক’। এই মসজিদে একসঙ্গে দুই লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটি ১০ হেক্টর ভূমির ওপর প্রতিষ্ঠিত। মসজিদের আয়তন ৬৮ হাজার স্কয়ার মিটার। মসজিদের মূল গম্বুজের উচ্চতা ৯০ মিটার এবং মিনারগুলোর উচ্চতা ১৩০ মিটার।

কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দীর্ঘ তিন দশক কাজাখস্তানের শাসক ছিলেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই পবিত্র শুক্রবারে আমরা আমাদের রাজধানীর একটি সুন্দর মসজিদ উদ্বোধন করছি। এটি শুধু আমাদের রাজধানীর বিষয় নয়, এটি আমাদের সব নাগরিকের এবং মুসলিমের। স্বাধীনতা লাভের পর (১৯৯১ সালের পর) আমরা দেশের সব অঞ্চলে মসজিদ খুলে দিয়েছি। আল্লাহ যেন মসজিদগুলোর প্রার্থনা কবুল করেন।

উল্লেখ্য, কাজাখস্তানের এক কোটি ৯০ লাখ মানুষের ভেতর ৭২ শতাংশ মুসলিম। দেশটিতে দুই হাজার তিন শটি সরকার অনুমোদিত মসজিদ আছে।

সূত্র : কাজিন ফর্ম ও কাসপিয়ান নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..