✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মেসেঞ্জারে গোপন বার্তা সংরক্ষণের সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১২, | ১০:১৭:১২ |

বিনিময় করা বার্তা অন্যদের কাছ থেকে গোপন রাখতে এ বছরের শুরুতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে মেসেঞ্জার। এর ফলে মেসেঞ্জারে বিনিময় করা সব তথ্য প্রেরকের কাছ থেকেই বিশেষ কোডে পরিণত হয়ে প্রাপকের কাছে যায়। প্রাপকের কাছে পৌঁছানোর পর কোডগুলো আবার সাধারণ বার্তায় পরিণত হওয়ায় অন্য কেউ সেগুলো জানতে পারেন না। এবার গোপন বার্তাগুলো সংরক্ষণের সুযোগ দিতে নিরাপদ স্টোরেজ সুবিধা চালু করতে যাচ্ছে মেসেঞ্জার।

মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা কাজে লাগিয়ে বিনিময় করা বার্তাগুলো ব্যবহারকারীদের যন্ত্রে সংরক্ষণ করা থাকে। ফলে যন্ত্রটি হারিয়ে গেলে কথোপকথনের ইতিহাসও হারিয়ে যায়। আর তাই গোপন বার্তাগুলোর ইতিহাস সংরক্ষণে নিরাপদ স্টোরেজ সুবিধা চালুর জন্য কাজ করছে মেটা।

ব্যবহারকারীরা চাইলে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট পদ্ধতিতে বিনিময় করা তথ্যগুলো মেসেঞ্জারের পাশাপাশি বিভিন্ন অনলাইন ক্লাউড সেবাতেও সংরক্ষণ করতে পারবেন। এন্ড-টু-এন্ড এনক্রিপশন হওয়ায় অনলাইন ক্লাউড সেবাতেও বার্তাগুলো নিরাপদ থাকবে।

নিরাপদ স্টোরেজের পাশাপাশি মেসেঞ্জারে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি এন্ড–টু–এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তাবিনিময়ের সুযোগ দিতে কাজ করছে মেটা।

এ সুবিধা চালু হলে নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে বার্তা বিনিময়ের সময় ‘সিক্রেট কনভারসেশন’ সুবিধা চালু না করে স্বয়ংক্রিয়ভাবে (বিল্টইন) এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা মিলবে। নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর শিগগিরই এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..