সর্বশেষ :

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-২২, | ০৬:৪৭:০৩ |

লিভারজনিত সমস্যার কারণে সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক শনিবার বলেন, ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ডা. মামুন স্বপ্নীলের তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে। আইসিইউতে রাখা হলেও তাকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয়নি।

লিভারজনিত সমস্যার কারণে ১৮ জানুয়ারি রাতে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। রেজাল্ট নেগেটিভ বলে জানান ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...