✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৪৮:৩৮ |

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা পিছিয়েছে। আগামী মঙ্গলবার (৬ মে) তিনি দেশে ফিরবেন।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৫ মে) খালেদা জিয়ার দেশের ফেরার তথ্য জানানো হয়েছিল।

শায়রুল কবির জানান, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ ভাইয়ের মাধ্যমে বিএনপি মহাসচিবের নির্দেশে আপনাদেরকে নিশ্চিত করছি যে কাতার আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার এম্বুলেন্স সোমবার (৫ মে) লন্ডন থেকে চেয়ারপার্সনকে নিয়ে রওনা করবে।

তিনি মঙ্গলবার (০৬ মে) ঢাকায় পৌঁছাবেন। সময় চুড়ান্ত হবার পর জানানো হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এ সদস্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..