সর্বশেষ :

নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাংবাদিক জিতুর বাসায় গুলি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৫, | ১১:২৮:৪০ |

দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতুর (৩৫) বাসায় প্রবেশ করে হত্যা করার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তারা বাড়ির বাইরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

রোববার ( ২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ হামলা ও হুমকি প্রদানের ঘটনা ঘটে। এ ঘটনায় ইমতিয়াজ আহমেদ জিতু কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ইমতিয়াজ আহমেদ জিতুর নগরীর কাশারীপট্টি এলাকার বাসায় অজ্ঞাতনামা ৯ জন লোক ৩টি মোটরসাইকেলে করে  প্রবেশ করে। ওই সময় জিতু কুমিল্লা প্রেস ক্লাবে অবস্থান করায় তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাসার বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে চলে যায়। 

এ  বিষয়ে ইমতিয়াজ আহমেদ জিতু মাল্টিনিউজকে বলেন, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছি। প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে  আমি প্রেস ক্লাবে ছিলাম। মুঠোফোনে হামলা ও গুলিবর্ষণের কথা শুনে বাসায় আসি। পরে পরিবার ও স্থানীয়দের কাছে জানতে পারলাম ৩টি মোটরসাইকেল যোগে ৯ জন বাসায় এসে আমাকে না পেয়ে বিশ্রি ভাষায় গালাগালি করে বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায়।এ ঘটনার খবর পেয়ে সাথে সাথে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা জোরদার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শন করেছি। বিষয়টির তদন্ত চলছে। পুলিশ টহল অব্যাহত রয়েছে। 

এ হামলা ও হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা প্রেস ক্লাব, কুমিল্লা জার্নালিস্ট ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও  কুমিল্লা সাংবাদিক ক্লাব কর্তৃপক্ষ।
 


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...