✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কক্সবাজারে বাস–মাইক্রোবাসের সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৫, | ১১:০৪:৩১ |

কক্সবাজারে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৫ জন। আহত হয়েছেন আরও ২ জন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে চকরিয়ার ফাসিয়াখালী হাঁসেরদীঘি এলাকায় এই দুর্ঘটনা হয়।

স্থানীয়রা জানায়, চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসেরদীঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মারসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..