‘মালয়েশিয়ায় কর্মী যাবে দুই সপ্তাহের মধ্যে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২২, | ১০:৫২:৪৩ |

প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়াসহ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে দেখা করলে তাঁদের শ্রমিক প্রয়োজন বলে জানান। আমি তাঁকে জানাই, বাংলাদেশ শ্রমিক দিতে প্রস্তুত। তবে এদেশের শ্রমিকরা যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় এবং শ্রমিক কল্যাণের বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই শর্তে আমরা শ্রমিক পাঠাব। তিনি জানান, কোনো শ্রমিকের সঙ্গে বৈষম্য করা হবে না এবং তাঁদের সুযোগ-সুবিধা দেখা হবে।’

তিনি আরও বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানতে চান, আমাদের শ্রমিক কবে নাগাদ যাবে। এর পরিপ্রেক্ষিতে আমাদের মিশনের সঙ্গে আলাপ করলে তারা জানায়, সপ্তাহ দুয়েকের মধ্যে যাবে। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, এ মুহূর্তে তাঁদের শ্রমিক খুবই দরকার।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়া বলছে এতগুলো এজেন্সি থেকে তারা লোক নিলে ব্যবস্থাপনায় অসুবিধা হতে পারে। সেজন্য তারা নির্দিষ্ট কিছুকে নির্ধারণ করেছে। আমরা বলেছি, আপনারা যেভাবে চান নির্ধারণ করেন। শুধু আমাদের শ্রমিকদের কল্যাণের দিকটি খেয়াল রাখবেন তাঁরা যাতে নির্যাতিত না হয়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, তাঁদের মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

অবৈধদের বৈধ হওয়ার সুযোগের বিষয়ে আরেক প্রশ্নে ড. মোমেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, যাঁদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাঁরা মেয়াদ বাড়াতে পারবেন। তবে তাঁদের এজন্যে আবেদন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...