✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চার চীনা নাগরিক পর্যবেক্ষণে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১২, | ১৫:০০:৩২ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীনের চার নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার থেকে পাঁচদিন আগে চীন থেকে ফেরা ওই চারজন গোবিন্দগঞ্জে এন-৫ মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত চায়না কনষ্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্পোরেশন লিমিটেডের কর্মী।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চীন থেকে আসার পর চার কর্মীকে ক্যাম্পের ভেতর আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়।

তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম।

এ ব্যাপারে সড়ক উন্নয়ন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিয়া জানান, চীন থেকে আসা কর্মকর্তাদের ১৪ দিন ক্যাম্পের মধ্যেই পর্যবেক্ষণে রাখা হয়। ১৪ দিন পর সব কিছু ঠিক থাকলে তাদের কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়। পর্যবেক্ষণে রাখা চারজন ৫ থেকে ৬ দিন আগে বাংলাদেশে আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..