✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হলি আর্টিজান হামলায় ৮ আসামীর ৭ জনের মৃত্যুদণ্ড, অন্যজন বেকসুর খালাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-০৯-২৭, | ১০:৫৫:২৪ |


ফাঁসির দ-প্রাপ্ত ৭ আসামী হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাষ ওরফে শান্ত ওরফে টাইগার ওরফে আদিল ওরফে জাহিদ (৩২), রাফিউল ইসলাম ওরফে রাকিবুল হাসান ওরফে রিগ্যান (২২), মো. আবদুস সবুর খান ওরফে হাসান ওরফে হাতকাটা সোহেল মাহফুজ ওরফে মুসাফির ওরফে জয় ওরফে নসুরুল্লাহ (৩৩), হাদিসুর রহমান সাগর, মো. আসলাম হোসেন ওরফে রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরিফুল ইসলাম ওরফে খালেদ (২৫) এবং মামুনুর রশীদ ওরফে রিপন (৩০)।

রায়ে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। ৮ আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন বিচারক। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়।

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার তিন বছর চার মাস ২৬ দিন পর বা ৫১ কার্যদিবস শেষে এ রায় প্রদান করা হয়েছে। রায় আদালতে পর্যবেক্ষণে জাপানের একটি প্রতিনিধি দলসহ বিদেশিরা উপস্থিত ছিলেন।

মামলার আরেক আসামী মিজানুর রহমান ওরফে বড় মিজান (৬০) বেকসুর খালাস পেয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..