✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরানো হয়েছে ৬ হাজার মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৮, | ১১:১২:২২ |

বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তবে দাবানলের কারণে এখন পর্যন্ত মারা যাননি বা গুরুতর আহত হননি। স্থানীয় মেয়র বলছেন, ‘আগুন এত দ্রুত ছড়াতে কখনো দেখিনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। সাথে প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে পানি ফেলেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না।’ আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন এইরকম আবহাওয়াই থাকবে। ফলে দাবানল আরো ছড়িয়ে পরতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে ভয়াবহ দাবানলে দক্ষিণ ফ্রান্সের ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। স্থানীয় ছয় হাজারের মতো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করছে ৭০০টি দমকল বাহিনী।

সম্প্রতি ইউরোপে একের পর এক দেশে দাবানল ছড়িয়েছে। আলজেরিয়াতে দাবানলের কারণ ৭৫ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলেও দাবানল ছড়িয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..