✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৩, | ১৩:৩১:৩৭ |

যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দ্রুত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

সম্প্রপ্তি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া ৬০ মিনিটের এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্পের দাবি উত্তর কোরিয়াই একমাত্র দেশ নয় যারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশগুলো নিয়মিত এই পরীক্ষা চালাচ্ছে। অতএব যুক্তরাষ্ট্রেরও এ থেকে বিরত থাকা উচিত নয়।

ট্রাম্প বলেন, আমাদের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। আর আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি উভয়ের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। ট্রাম্প প্রশ্ন তোলেন, আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করে কিনা?

এছাড়া রাশিয়া ও চীনের কাছে এই অস্ত্রের মজুত আছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের মতো গোপনে কাজ করে না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..