✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কৃষকের কারণে রক্ষা পেলো ঈদ স্পেশাল ট্রেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১৩, | ১১:৫৭:৫৬ |

কৃষকের উপস্থিত বুদ্ধি এবং তাৎক্ষণিক প্রচেষ্টায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে মোহনগঞ্জগামী ঈদ স্পেশাল ট্রেন।

গফরগাঁওয়ের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গফরগাঁওয়ে মশাখালী রেল ব্রীজের উপর লাইনের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মাঠে গরু চড়াতে এসে ফিসপ্লেট ভাঙা দেখতে পান স্থানীয় কৃষক ছালেহ আহমেদ। এমন সময় দূরে ট্রেনের শব্দ পেয়ে তিনি এক ভ্যান চালকের কাছ থেকে লাল গামছা নিয়ে লম্বা ডালে বেঁধে নাড়তে থাকেন। এরপর চালক সংকেত পেয়ে ট্রেনটি থামান। ফলে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। ফিসপ্লেট সংস্কারের পর যোগাযোগ পুনরায় চালু হয়। বর্তমানে ধীর গতিতে ব্রীজের ওই অংশটুকু দিয়ে রেল চলাচল করছে।

সেলিম আল হারুন বলেন, শীলা নদীর ব্রিজের লাইনের উপরে ফিসপ্লেটের চলটা দেড় ফুটের মতো উঠে গিয়েছিল। এখনও কাজ চলছে, পাশাপাশি ধীরগতিতে ট্রেন পারাপার করে রেল যোগাযোগ সচল রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..