✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কানাডায় সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-১১, | ১০:৫২:২১ |

কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) আনুমানিক রাত ৩টায় কানাডার অটোয়া হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় তার চাচাতো ভাই নওশাদ সৈয়দ ও গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৭ বছর বয়সী আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছিলেন। নিহতের বাবার নাম আসলাম সৈয়দ। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুড়তলায়।

নিহত আসিফ বাংলাদেশ কানাডা-অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপনের ভাগ্নে।

আসিফের মৃত্যুর খবরে কানাডার অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..