✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৫:১১:৪৯ |বাংলাদেশের ৬০ রানে জয় পাওয়া পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন সাকিব। তার শততম শিকার হয়েছেন অ্যাস্টন টার্নার (০)। ক্রিকইনফোর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা সাকিবের এমন অর্জনের খবরে কমেন্ট করেন লাসিথ মালিঙ্গা। তিনি লিখেন, ‘অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।’
১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ শিকার মালিঙ্গার। ১০২ উইকেট নিয়ে সাকিব আছেন দুই নম্বরে। তবে হাজার রান আর একশ উইকেট কারও নেই। সাকিবের পর একশ টি-টোয়েন্টি উইকেটের দৌড়ে আছেন টিম সাউদি (৯৯ উইকেট) ও রশিদ খান (৯৫)। তবে ব্যাট হাতে তাদের রান যথাক্রমে ২৪৯ ও ১৭৯।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||