✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-০৮-০৯, | ১০:১০:০৯ |লকডাউন তুলে নেওয়ায় আগামী বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংক-পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এসময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সেখানে আরও বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||