✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: দেশে সুস্থ হয়েছেন ১১ লাখের বেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৩, | ০৮:৪৮:৫৫ |

দেশে করোনাভাইরাসে মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশে সুস্থ মানুষের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।

সোমবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ।

উল্লেখ্য, দেশের ১ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৯৮ হাজার ৮২৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৬৭ হাজার ৯২৯ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৬ লাখ ৯৩ হাজার ১৭২ আর নারী ৩৭ লাখ ৫ হাজার ৬৫৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৮১ হাজার ৪৯৮ আর নারী ১৫ লাখ ৮৬ হাজার ৪৩১ জন। সোমবার (২ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ২৬ হাজার ৯৪০ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৭ লাখ ৪২ হাজার ১৮৬ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৪২৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ২০৯ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..