✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে মাদক আইনে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০২, | ০৬:৫৬:৪০ |

রোববার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে ডিবি।

সোমবার পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় এবং মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসন।

তিনি জানান, পৃথক দুই থানায় এই মামলার পর আজই তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।’

এর আগে রোববার রাতে রাত ১০টার দিকে তাদের বাসায় অভিযান চালায় পুলিশ। তাদের কাছে মদ,ইয়াবা, সিসাসহ নেশা জতীয় দ্রব্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এস আই (ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনেভেসটিগেশন টিম) মো. শহিদুল ইসলাম।

আটকদের মধ্যে মডেল পিয়াসা নানা ঘটনায় আলোচনায় ছিলেন। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনায় তার নাম সামনে আসে।

সর্বশেষ গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয় তাতেও পিয়াসার নাম ছিল।

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগে সাফাতের সঙ্গে তার বিচ্ছেদ হয় বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..