✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬ মিনিটেই উধাও ১০০ পয়েন্ট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৭:৫৪:৩৬ |

দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় দরপতন। আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ৬ মিনিটের লেনদেনেই হারিয়েছে ১০০ পয়েন্ট। এরপর আরও কমতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচকটি ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৮২ পয়েন্টে। তবে সকাল ১০টা ৩৭ মিনিটে সূচকটি ১২০ পয়েন্ট পর্যন্ত কমে।

গতকাল রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। ইতালিফেরত বাংলাদেশিদের মাধ্যমে এই ভাইরাস এ দেশে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়, যার নেতিবাচক প্রভাব পড়তে দেখা যাচ্ছে শেয়ারবাজারে।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স ৯৭ পয়েন্ট বা প্রায় সোয়া ২ শতাংশ কমে নেমে এসেছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারের দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। এ কারণে সূচকের সামান্য পতন শুরু হলেই তাতে বিক্রির চাপ বেড়ে যাচ্ছে দ্রুত। ফলে সূচকের বড় পতন ঘটছে। করোনাভাইরাসের আতঙ্কে বিশ্বজুড়েই শেয়ারবাজারে একধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশের বাজারেও ধীরে ধীরে তার প্রভাব পড়তে শুরু করেছে। পাশাপাশি রয়েছে ব্যাংক খাতে ঋণ-আমানতের নয়-ছয় সুদহারের আতঙ্ক।

আজ সকাল ১০টা ৪৫ পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার। বাজারে ক্রেতা নেই বললেই চলে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। কমেছে ২৯১টির, বেড়েছে মাত্র ১২টির দর। অপরিবর্তিত আছে ১৬টির দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত কমেছে ১২২ পয়েন্ট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..