✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় বাফলার অর্থায়নে শোভা পাচ্ছে দেশের নাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-১৮, | ০৬:৩১:৩৫ |

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) এর অর্থায়নে লস এঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকায় স্থাপন করা হয়েছে ‘লিটল বাংলাদেশ’ লেখা দশটি সাইন। থার্ড এন্ড আলেকজান্দ্রিয়া স্ট্রিট থেকে শুরু করে থার্ড এন্ড নিউ হ্যাম্পশায়ার স্ট্রিটের রাস্তার দুইপাশে এই সাইনগুলো স্থাপন করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাফলার পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার ১৩ জুলাই এই রেপলিকা সাইনগুলো লাগানো হয়।

সরেজমিনে দেখা যায়, থার্ড স্ট্রিটের উপর দিয়ে দু’পাশে শুভা পাচ্ছে উক্ত সাইনগুলো। রাতের অন্ধকারে গাড়ির হেডলাইটে জ্বলজ্বল করে ওঠে ‘লিটল বাংলাদেশ’ লেখাগুলো।

বাফলার সভাপতি শিপার চৌধুরী ও নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে এই প্রজেক্ট বাস্তবায়িত হয়।

জানা যায়, উক্ত প্রকল্প বাস্তবায়নে ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার অথোরিটি, বোর্ড অফ স্ট্রিট লাইটিং, সিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স, ব্যুরো অব স্ট্রিট অ্যান্ড লাইটিং, উইলশায়ার কোরিয়ান নেইবারহুড কাউন্সিলস, মেয়র অফিস, কাউন্সিল অফিসসহ বিভিন্ন দপ্তরের অনুমতি, অনুমোদন নিতে হয়েছে।

বাফলা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাইনগুলো লাগাতে খরচ হয়েছে ১০ হাজার ডলার, সেই সাথে করা হয়েছে ২ মিলিয়ন ডলারের ইন্সুরেন্স৷ প্রতি মাসে ইন্সুরেন্সের অর্থ পরিশোধ করে যাবে বাফলা। সেই সাথে রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্বও নিয়েছে বাফলা।

বাফলার সভাপতি শিপার চৌধুরী বলেন, বাফলা সব সময় কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবহিকতায় লিটল বাংলাদেশ বিউটি ফিকেশনের এই প্রজক্ট বাস্তবায়িত হয়েছে। এই সাইনগুলো এখানে আমাদের দেশের নামকে আরও দৃশ্যায়িত করে তুলবে বলে আমি আশাবাদী।

তিনি আরও জানান, বাফলা শিগগিরই কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..